1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল দশায় বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ খুলনা-পাইকগাছা-কয়রা রুটে সড়কের করুণ অবস্থার কারণে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বাস মালিক ও শ্রমিক সমিতি। এতে করে রোববার সকাল থেকেই শত শত যাত্রী বাসস্ট্যান্ডে এসে চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বাস শ্রমিকদের অভিযোগ, শনিবার (১২ জুলাই) গভীর রাতে পাইকগাছার কপিলমুনির ফকিরবাসা মোড় এবং তালা থানার নিকটবর্তী স্থানে খারাপ রাস্তায় ট্রাক আটকে যায়। এরপর থেকেই সড়কে যান চলাচল একেবারে অচল হয়ে পড়ে। ফলে শ্রমিক ও মালিক সমিতি সম্মিলিতভাবে বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, পাইকগাছা থেকে আঠারো মাইল পর্যন্ত অন্তত ছয়টি স্থানে সড়কের অবস্থা মারাত্মক খারাপ। এর মধ্যে তালা থানা থেকে ব্রিজ মোড় পর্যন্ত অঞ্চল, কপিলমুনি ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড় এবং মুচির পুকুর মোড় সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

বাস মালিক সমিতির পক্ষ থেকে সড়কে অস্থায়ীভাবে ইট-বালু ফেলে চলাচল সচল রাখার চেষ্টা চলছে। তবে সেটি খুবই সীমিত এবং অস্থায়ী সমাধান বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা একপ্রকার স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট