1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গাজীপুর শ্রীপুরে কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় মদসহ আটক-২ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

গাজীপুর শ্রীপুরে কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ১৬০ বোতল ভারতীয় মদসহ আটক-২

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো: ইমরান হোসেন (২৪) ও আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)। শনিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক জানান, শনিবার সকালে জেলার শ্রীপুর থানাধীন জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেত্রকোনা জেলার কলমাকান্দা হতে আসা একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

তল্লাশি চালিয়ে ভ্যানে মধ্যে চারটি প্লাস্টিকের বস্তায় থাকা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ড্রাইভার ইমরান হোসেন ও হেলপার আরিফ হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক দাম ৫ লাখ টাকা। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট