1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২ অক্টোবর (বৃহস্পতিবার), গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

পরিদর্শনের পূর্বে তিনি স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় **১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা** বিতরণ করা হয়।

রিজিয়ন কমান্ডার আরও জানান, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার পক্ষ থেকে **অতিরিক্ত ২০ লক্ষ টাকার অনুদান** প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

তিনি স্থানীয়দের সহযোগিতায় রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ পুনঃস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেন।

রিজিয়ন কমান্ডার আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট