1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিআরটি বাস ও বাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ঠাকুরগাঁওয়ে বিআরটি বাস ও বাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,

হাসিনুজ্জামান মিন্টুঃ
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ হাজীর মোড় এলাকায় বিআরটিসি বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫ জন .. বিআরটিসি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক সত্যপীর ব্রীজ বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খাঁন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে জব্দ করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট