1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিএনপির সাধারণ সম্পাদক মিজা ফয়সালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিএনপির সাধারণ সম্পাদক মিজা ফয়সালের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলনে মহাসচিবের ছোট ভাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চাড়োল ইউনিয়নে লাহিড়ী বাজারে কাউন্সিলদের একাংশ এবং চাড়োল ইউনিয়ন বিএনপির নেতারা এ আয়োজন করেন।

মিছিলটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর বাড়ী থেকে বের হয়ে লাহিড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, সহ সভাপতি আজমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজমুল মিঞা, লাহিড়ীর আঞ্চলিক শাখার ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ এতে বক্তব্য দেন।

বক্তারা গতকালে বিএনপির মহাসচিবে ভাইয়ের উপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ঘটনার সাথে জড়িতদের বহিস্কার এবং ভোট পুনরায় গননা করে ফলাফল প্রকাশের দাবি জানান।

এর আগে গতকাল শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে সমির উদ্দীন কলেজ মাঠে হামলার শিকার হোন বিএনপির মহাসচিবের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের উপর হামলা ও তার বহন করা গাড়ী ভাংচুর হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট