1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ আটক ১। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ঠাকুরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ আটক ১।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাঁর ভাইকে সঙ্গে নিয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন (২১) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে থানার সামনের মেইন সড়ক থেকে স্থানীয় দুই ব্যক্তি—শওকত আলী ওরফে তরকারি (৪৫) ও নাজিরুল ইসলাম (৩৫)—প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে। পরে তারা খুনিয়া দীঘি স্মৃতিসৌধসংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে রেখে যায়। বাড়ি ফিরে আসমা ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানান। পরদিন (১০ সেপ্টেম্বর) রেজাউল অভিযুক্তদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নামে রাণীশংকৈল থানায় এজাহার দায়ের করেন। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এজাহার দায়ের পরপরই অভিযুক্ত শওকত আলী ওরফে তরকারিকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট