1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ বাবলা দাস, এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এএসআই(নিঃ)/ মোঃ আলী মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ০৩/১১/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে হতে মোঃ কুদ্দুস আলী (২৬) এর কাধে থাকা কালো রংয়ের স্কুলব্যাগের মধ্যে ২০ (বিশ) টি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনে রক্ষিত সর্বমোট ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৩৫০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০X৩৫০০)= ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করে। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর জেলার একাধিক থানায় ০৪(চার)টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।

এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।

আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ কুদুস আলী (২৬)
পিতা-মোঃ কাজল হোসেন
মাতা- মোছাঃ মরজিনা খাতুন
সাং- বড় আচড়া
ডাকঃ যাদবপুর
থানা- কোতোয়ালি
জেলা- যশোর।

উদ্ধারঃ
১। ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৩৫০ গ্রাম, যার অবৈধ বাজারমূল্য অনুমান (৩০০X৩৫০০)= ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট