1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় আগুনে পুড়ে ছাঁই হলো বসত ঘর। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিমলায় আগুনে পুড়ে ছাঁই হলো বসত ঘর।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা সদরের সীমা সিনেমা হল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর পাঁচ টার দিকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যায় বসত বাড়ির দুইটি রুমের আসবাবপত্রসহ সকল মালামাল।

জানা গেছে, বুধবার ভোর ৫ টার দিকে ডিমলা সদরের সীমা সিনেমা হল সংলগ্ন আব্বাস আলীর ছেলে সাকিল আল-কদর ও সাবেক উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকার বসত বাড়িতে আগুন লেগে প্রায় পাঁচ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আল-কদরের ছেলে আসিফ আল আমিন, কন্যা নুরে জান্নাত ও সাদিয়া আক্তার আম্বিয়ার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রও পুড়ে গেছে বলে জানান। আগুন লাগার কারন জানা যাইনি, তবে এটা নাশকতা ঘটনা হতে পারে মর্মে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

সংবাদ পেয়ে ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।

ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, আমরা খবর পেয়ে, দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট