1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা দোহার থানা কর্তৃক হত্যা মামলায় ১ জন আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ঢাকা জেলা দোহার থানা কর্তৃক হত্যা মামলায় ১ জন আসামী গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৯/০৫/২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ঢাকার দোহারের শাইনপুকুর এলাকায় ভিকটিম রাফি করিম খান (২৫) কে দুবৃর্ত্তরা নৃশংসভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ভিকটিম রাফি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা খানম বাদী হয়ে ২২ মে দোহার থানায় একটি হত্যা মামলা (দোহার থানার মামলা নং-২০, তারিখ- ২২/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড,১৮৬০) দায়ের করেন । মামলাটি রুজুর পরপরই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান পিপিএম মহোদয় দ্রত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ নির্দেশেনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দোহার থানার একটি চৌকস টিম অত্র মামলার এজাহার নামীয় আসামী আল আমিন বেপারী(৪২), পিতা-ফজল বেপারী, মাতা-খোকি বেগম, বর্তমান সাং-শাইনপুকুর(খড়িয়া) থানা-দোহার, জেলা-ঢাকা, স্থায়ী সাং- কামরাবাদ, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরকে অদ্য ১৯/০৬/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। ধৃত আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন। অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রেস রিলিজ
তারিখ-১৯/০৬/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট