1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ কনফারেন্স হলে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মে/২৫ ও জুন/২৫ খ্রিস্টাব্দ মাসের “মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় । এছাড়াও উক্ত সভায় ঢাকা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলার সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সময়ে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হইতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যার কথা শ্রবণ করেন এবং কিছু কিছু প্রতিবন্ধকতা/সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য কিছু কিছু সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন । এই সময়ে পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলায় কর্মরত অফিসার ফোর্সদের অসুস্থতাজনিত কারণে আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে আর্থিক অনুদান প্রদান করেন এবং ঢাকা জেলায় কর্মরত ০৩ জন সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) হতে ইন্সপেক্টর( নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় পদোন্নতিজনিত বদলী উপলক্ষে বিদায়ী স্মারক প্রদান করেন । এছাড়াও মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় ঢাকা জেলার থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের বিগত মাসের অপরাধসমূহ পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে অপরাধ প্রবণতা হ্রাস করার জন্য সকল ইউনিটের ইনচার্জগনদের তাদের স্ব স্ব ইউনিটের সার্বিক নিরাপত্তা তথা আইন শৃঙ্খলা রক্ষাসহ সকল প্রকার প্রশাসনিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় ঢাকা জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত । যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট