1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তারেক রহমান যা বলেন তাই বাস্তবায়ন করেন—দেশের উন্নয়নে নতুন গতি এসেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভার মডেল থানাধীন জোরপুল বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়ায় সন্দেহ ভাজন নারীকে তল্লাশি করে গাঁজা উদ্ধার রাণীশংকৈলে ১৯ দুঃস্থের হাতে যাকাত তহবিলের চেক তুলে দিল ইসলামী ফাউন্ডেশন ২০ টির অধিক মামলার আসামী, বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ও গোফরান বাহিনীর প্রধান মোঃ নাসির শেখ সহ ২ জন আটক করেছে ডিবি পুলিশ যশোর রায়গঞ্জ প্রেসক্লাব নবগঠিত কমিটির উদ্যোগে ঈদ উপহার প্রদান রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪৫০ বোতল ফায়ার ড্রিল (ফেন্সিডিল) এবং ৬০ কেজি গাঁজা উদ্ধার জামায়াতে ইসলামী শহর শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারঃ ডিবি যশোরের অভিযানে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ ০৩ জন আটক পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোরের পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

তারেক রহমান যা বলেন তাই বাস্তবায়ন করেন—দেশের উন্নয়নে নতুন গতি এসেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই বাস্তবে করে দেখান। তিনি বলেন, ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশবাসী ইতোমধ্যে এর সুফল দেখতে শুরু করেছে। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে এবং দেশের সামগ্রিক দৃশ্যপট ইতোমধ্যে বদলে যেতে শুরু করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট