1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পঞ্চগড়ে সাবেক এমপি নাজমুলে নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসর, আটক ৩ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

পঞ্চগড়ে সাবেক এমপি নাজমুলে নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসর, আটক ৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় জাসদের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়ি থেকে জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— মনির হোসেন (৫৪), পিতা গোলাম মোস্তফা; রুবেল (৪৯), পিতা মাহবুব আলম; এবং মাসুদ রানা (৪৫), পিতা আব্দুল মজিদ। তারা তিনজনই পঞ্চগড় পৌরসভার বাসিন্দা।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬,৫২০ টাকা নগদ অর্থ, ছয় সেট তাসের কার্ড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মনির হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড, রুবেলকে ১০ দিনের কারাদণ্ড এবং মাসুদ রানাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন ওরফে মনু দীর্ঘদিন ধরে পঞ্চগড় শহরে একটি জুয়ার সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি নিয়মিত রাতের বেলায় জুয়ার আসর বসাতেন এবং প্রতিদিনের জুয়ার আসর থেকে ৪০–৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতেন। এই টাকার একটি অংশ নাকি বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে ভাগাভাগি করা হতো বলেও জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট