1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার: থানায় মামলা - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার: থানায় মামলা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার (পাইকগাছা) খুলনা :
পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুই জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সকালে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী ( ২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান (২৮) রানা। এলাকাবাসী জানান তারা দুইজনই সুন্দরবনের জলস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে,গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আরারোও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস’কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু’জন’কে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে পালাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরোও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, বাপ্পী’র বিরুদ্ধে দাকোপ থানায় ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।
সংগৃহীত,,

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট