1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. রাসেল (২৮) নামের এক যুবককে ছুরি কাঘাতে হত্যা করেছে এক কিশোর। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মো. আবু বক্করের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় কিশোর সিয়াম রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে সিয়াম রাসেলের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঢাকায় পালানোর পথে বনানী এলাকা থেকে পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সে। পরে তার দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু। পুলিশ জানায়, অনলাইনের একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন রাসেল ও সিয়াম। এক মাস আগে খেলায় সিয়ামের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করেন রাসেল। এ নিয়েই বিরোধের সূত্রপাত হয় এবং শেষ পর্যন্ত ঘটে হত্যাকাণ্ড। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট