1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে এক রাতে ছয়টি গরু চুরি - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়া আদমদীঘিতে এক রাতে ছয়টি গরু চুরি

আতিকুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ডহরপুর গ্রামে শুক্রবার রাতে হামিদুল ইসলামের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ (২৯ আগস্ট) শুক্রবার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের পাঠক পাড়া মহল্লার বাসিন্দা গরু ব্যবসায়ী হামিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় তার গোয়াল ঘরে ছয়টি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়ে। রাত তিন টার দিকে হামিদুলের স্ত্রী রেহেনা বেগম ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। চুরি যাওয়া ছয়টি গরুর মধ্যে চারটি বাড়িতে পালন করা এবং অপর দুইটি গরু ব্যবসার জন্য দুই মাস পুর্বে হাট থেকে কিনে আনা হয়। চুরি যাওয়া ছয়টি গরুর আনুমানিক মুল্য সাড়ে পাঁচ লাখ টাকা হবে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী হামিদুলের স্ত্রী রেহেনা বেগম। এর আগে গত রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের  শিয়ালশন গ্রামের কীটনাশক ব্যাবসায়ী রওশন আলীর গোয়াল ঘর থেকে তার পালন করা বড়ো একটি গরু চুরি হয়ে যায়। চুরির বিষয়ে রওশন আলী থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ গরু উদ্ধারের কোনো কুলকিনারা করতে পারেনি। এরই মধ্যে শুক্রবার রাতে হামিদুলের গোয়াল থেকে ছয়টি গরু চুরি হয়ে গেছে। পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোর তৎপরতা চালানো হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট