1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সজীব হাসান
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে রওজা মুনি নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের গোড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রওজা মুনি আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মোস্তাকিম আলীর কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রওজা মুনি খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার কোন সন্ধান না পাওয়ায় প্রায় এক ঘণ্টা পর একই গ্রামের মৎস্য ব্যবসায়ী উজ্জল হোসেনের পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে শিশু কন্যাকে উদ্ধার করেন। এ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে এ পর্যন্ত আমাদরে কেউ এ ব্যাপারে অবহিত করে নাই।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট