1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া নন্দীগ্রামে সিঁদ কেটে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি - নব দিগন্ত ২৪
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
এএসআই(সশস্ত্র) ও নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, ফরিদপুর বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর অভিযানে বগুড়ায় প্রায় ৭ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার বগুড়ায় ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি যশোর শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ ডিবি অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় জামায়াত নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড দুমকিতে ঋণ দেওয়ার নামে গৃহবধূকে কুপ্রস্তাব ও ঘুষ দাবির অভিযোগ মাগুরা জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি উপলক্ষে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত বগুড়ায় উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং: জেলা প্রশাসন ও পুলিশের কঠোর অবস্থান বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে সভাপতি শাকিল গুরুতর আহত

বগুড়া নন্দীগ্রামে সিঁদ কেটে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে আব্দুল জোব্বার ও আশরাফুল ইসলাম নামে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পোতাপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম ও তার চাচা আব্দুল জোব্বার একই বাড়িতে বসবাস করেন। তাদের গরুগুলো পাশাপাশি দুটি গোয়াল ঘরে রাখা ছিলো। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে গোয়াল ঘরে গরু দেখে এসে ঘুমিয়ে পড়েন তারা। এরপর ভোর সাড়ে চার দিকে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। একটি সংঘবদ্ধ চোরের দল গোয়াল ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে আব্দুল জোব্বারের তিনটি ও আশরাফুল ইসলামের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হয়ে যাওয়া পাঁচটি গরুর অনুমানিক বাজার মুল্য হবে চার লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। কৃষক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালে বেঁধে দরজায় তালা দিয়ে রেখেছিলাম। আমি রাত একটার দিকে গরু দেখে ঘরে গিয়ে ঘুমাই। পরে ভোরে ঘুম থেকে উঠে গিয়ে দেখি গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। তিনি আরো বলেন, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য হবে চার লাখ টাকা। অনেক খোঁজাখুঁজির পরেও গরুগুলোর কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান চুরির খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তিনি আরো বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ জড়িতদের সনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট