1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর এক চোখ নষ্ট - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

মাদারীপুরে রাজনৈতিক বিরোধে ফেরিওয়ালা বিএনপি কর্মীর এক চোখ নষ্ট

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ফেরিওয়ালা বিএনপি কর্মী জাকির শেখকে (৫০) ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার এক চোখ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও অন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার সন্ধ্যায় নতুন শহর এলাকার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার ঘটনার বিচার দাবি জানায়। জাকির শেখ সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি জীবিকা নির্বাহ করতেন কসমেটিকস ফেরি করে।

পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে আপস না করায় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালায়। শনিবার রাতে চুরির সন্দেহে স্থানীয় দুই যুবককে গণপিটুনির জেরে পরদিন সকালে প্রতিপক্ষরা ঘরে ঢুকে জাকিরকে তুলে নিয়ে চোখে খেজুরপাতার কাঁটা দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার একটি চোখ নষ্ট হয়েছে, অপর চোখও টিকবে কি না তা অনিশ্চিত।

এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট