1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি।

জিল্লুর রহমান
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

জিল্লুর (ষ্টাফ রিপোর্টার) কয়রা:
খুলনার কয়রায় ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসায় পাঠদান চলাকা‌লে একই মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়েছেন‌। অসুস্থ শিক্ষার্থীরা কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছে। গত বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়া‌রি) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার ঘুগরাকা‌টি ফা‌জিল মাদ্রাসায় এ ঘটনা ঘ‌টে।

অসুস্থ হ‌য়ে পড়া শিক্ষার্থীরা হ‌লেন, রিফা তসনিম, সুমাইয়া সি‌দ্দিকা, মীম, আখি, জুঁই, মি‌থিলা, কুলসুম, হা‌মিদা, কেয়া, মীম সুলতানা, তন্নী, অ‌রিসা, হুমাইরা, উর্মী। তারা সক‌লেই দশম শ্রেণির ছাত্রী।

স‌রেজ‌মিন দুপুর ২টার দি‌কে কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে গি‌য়ে দেখা যায়, মীম না‌মের এক ছাত্রী‌কে অক্সি‌জেন দেওয়া হ‌চ্ছে। এ ছাড়া ক‌য়েকজন‌কে স‌্যালাইন দেওয়া হচ্ছে। সুস্থ‌ অনুভব হওয়ায় ক‌য়েকজন শয‌্যার ওপ‌রে ব‌সে র‌য়ে‌ছেন। হাসপাতা‌লে ছাত্রী‌দের অভিভাবক ও শিক্ষক‌দের ভিড় র‌য়ে‌ছে। তারা ছাত্রী‌দের যত্ন নি‌চ্ছেন।

অসুস্থ ছাত্রীরা জানান, তা‌দের বুক ধড়ফড় ক‌রে ও দমবন্ধ হ‌য়ে যে‌তে থাকে। ক‌য়েকজ‌নের ব‌মি হয়। নাক দি‌য়ে রক্ত প‌ড়ে। চারজন অচেতন হ‌য়ে প‌ড়েন।

প্রথ‌মে অসুস্থ হ‌য়ে পড়া দশম শ্রেণির ছাত্রী রিফা তাস‌নিম জিবা ব‌লেন, ‘সকা‌লে মাদ্রাসায় আসার পর থে‌কে বুক ব‌্যথা ক‌রে ও শ্বাসকষ্ট হ‌তে থা‌কে। একপর্যা‌য়ে নাক দি‌য়ে রক্ত বের হয়। অচেতন হ‌য়ে প‌ড়ি। এরপ‌র আর কিছু বল‌তে পা‌রি না। এখন অনেকটা ভা‌লো লাগ‌ছে।’

মাদ্রাসার অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সুজা উদ্দীন ব‌লেন, ‘মাদ্রাসায় পাঠদান চলাকা‌লে রিফা না‌মের একজন ছাত্রীর শ্বাসকষ্ট শুরুহয়। সে অচেতন হ‌য়ে প‌ড়ে। প‌রে আরও তিনজ‌নের শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষ‌ণিক আমরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাকে অব‌হিত ক‌রি। তা‌দের‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করার প‌রে আরও ক‌য়েকজন অসুস্থ হ‌য়ে প‌ড়ে। সক‌লেই হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছে। ক‌য়েকজন ইতোম‌ধ্যে সুস্থ হ‌য়ে উঠে‌ছে।’

কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ক‌রিম ব‌লেন, ‘সংবাদ পে‌য়ে তাৎক্ষ‌ণিক অ্যাম্বু‌লেন্স পা‌ঠি‌য়ে অসুস্থ চারজন শিক্ষার্থী‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসি। প‌রে আরও ১০ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তা‌দের তেমন কোনো সমস‌্যা হয়‌নি। তারা ম‌্যাস হিস্টো‌রিয়া রো‌গে আক্রান্ত। একজন অসুস্থ হ‌য়ে পড়ায় আতঙ্কে আরও ক‌য়েকজন অসুস্থ হ‌য়ে প‌ড়েন। তা‌দের চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট