1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর বেনাপোলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আগামী ২০২৬ সালের জাঁকজমকপূর্ণ ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাতের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য ৪ হাজার ফিট কার্পেট হস্তান্তর করা হয়েছে।

গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় বেনাপোলের ঐতিহ্যবাহী বল ফিল্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অল্প পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া এবং পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করেন।

তবে সেই সময়ে মাঠে সামিয়ানার ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত জায়নামাজের অভাব দেখা দেয়। এ অবস্থায় বেনাপোল পৌরবাসী ও  ঈদগাহ কমিটি, পৌরসভার  প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জায়নামাজ সরবরাহের আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ১৪ নভেম্বর সকালে ১৬০ ফিট দীর্ঘতার ২৫ পিস কার্পেট (মোট ৪,০০০ ফিট) ঈদগাহ কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সদস্য মো. আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ মাকম, মাওলানা মোহাম্মদ আনোয়ারুল কবির, মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বেনাপোল পৌরবাসী আশা প্রকাশ করেছেন। এ অবস্থায় আগামী ঈদে বৃহত্তর পরিসরে ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সুন্দরভাবে  ঈদের জামাত অনুষ্ঠিত হবে, বলে আশা প্রকাশ করেছেন পৌরএলাকা বাসী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট