1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শহরের শংকরপুর দর্জি রেজাউল কে অপহরনের পর ১ মাস ৪ দিনের পর সাতক্ষিরার আশাশুনিতে মাটি খুঁড়ে মিললো মরদেহ আটক-৩ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর শহরের শংকরপুর দর্জি রেজাউল কে অপহরনের পর ১ মাস ৪ দিনের পর সাতক্ষিরার আশাশুনিতে মাটি খুঁড়ে মিললো মরদেহ আটক-৩

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কের দর্জি রেজাউল ইসলাম (৪৮) খুন হয়েছেন। অপহরণের এক মাস চার দিন পর তার মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার২৬ এপ্রিল বিকেল চারটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামের আসামি সবুজের (৩৫) শ্বশুরবাড়ির পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে কোতয়ালি থানার পুলিশের একটি টিম লাশ নিয়ে যশোরে নিয়ে আসে।

এর আগে নিহত রেজাউলের স্ত্রী শংকরপুরের কামরুলের বাড়ির ভাড়াটিয়া মমতাজ বেগম কোতয়ালি থানায় গত ২৫ এপ্রিল একটি মামলা করেন। মামলায় সবুজ ও রিপনকে আসামি করে অপহরণের অভিযোগ আনা হয়। সবুজ ওরফে রবিউল শংকরপুরের কামরুলের বাড়ির ভাড়াটিয়া এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালতলা বাজার কুড়ি কাউনিয়া গ্রামের হাবি গাজীর ছেলে। আর রিপন হাওলাদার (২৮) যশোরের শংকরপুর ইসহাক সড়কের মৃত বাদশা মিয়ার ছেলে। বর্তমানে শ্বশুর জাহাঙ্গীরের বাড়িতে থাকে। যদিও মমতাজ বেগম আরো ১৫দিন আগে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। কিন্তু পুলিশ গত ২৫ এপ্রিল তা মামলা হিসাবে রেকর্ড করে।

পুলিশের একটি সূত্রে জানা যায়, আসামি সবুজ ও রিপন যশোর শহরেই রেজাউলকে হত্যা করে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছু দূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে ও পরবর্র্তীতে বাসে করে সাতক্ষীরায় পাঠায়। সবুজ মরদেহটি তার শ্বশুরবাড়ির পাশে একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্লা মরদেহ উঠিয়ে পাশের আরেকটি বাগানে পুনরায় পুঁতে রাখে। পুলিশের অভিযানে রোববার২৭ এপ্রিল দুপুরে ওই বাগান থেকেই রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজের শ্বশুর খোকন মোল্লাকে ও আটক করেছে পুলিশ।

নিহত রেজাউলের পরিবার ও পুলিশ জানায়, রেজাউল ইসহাক সড়কে একটি দর্জির দোকান চালাতেন। তার দোকানের পাশেই ছিল আসামি সবুজের ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। সম্প্রতি রেজাউল জমিসহ একটি বাড়ি ২১ লাখ টাকায় বিক্রি করে দেন। বিষয়টি জানতো সবুজ। এই টাকা আত্মসাতের পরিকল্পনা করে সবুজ ও রিপন। রেজাউলের সহজ-সরল স্বভাবের সুযোগ নিয়ে তারা তাকে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে।

নিহতের স্ত্রী জানিয়েছেন, গত ২১ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল করে রেজাউলকে ডেকে নেয় সবুজ। এরপর তিনি বাড়িতে ফেরেননি। অনেক স্থানে খোঁজ নিয়ে তার কোন অনুসন্ধান করতে পারেননি। পরে আরো খোঁজ নিয়ে জানতে পারেন ২১ লাখ টাকায় বাড়িসহ জমি বিক্রির খবরটি তারা জানতো। সে কারনে প্রায় সময় ওই দুইজন রেজাউলের কাছে গিয়ে গল্পগুজব করতো। পরে সুযোগ বুঝে তাকে ফোনে ডেকে নিয়ে হত্যা করে।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে গত ২৫ এপ্রিল সবুজ ও রিপনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রেজাউলকে অপহরণ ও হত্যার বিষয়টি স্বীকার করে। সেখান থেকেই বেরিয়ে আসে ঘটনার মূল রহস্য।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, হত্যার ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। যেখানে লাশ পুঁতে রাখা হয়েছিলো সেখানে আসামি সবুজের শ্বশুর খোকন মোল্লাকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফ করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট