1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর এর ধারাবাহিক সাফল্য অব্যাহত। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইং- ০৬/১০/২০২৫ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে আগস্ট /২০২৫ খ্রিঃ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ (প্রতারণাকৃত) হস্তান্তর অনুষ্ঠিত হয়। ২০২২ সালে ০৪ টি, ২০২৩ সালে ০৪ টি, ২০২৪ সালে ১৩ টি, ২০২৫ সালে ২৮ টি সাধারণ ডায়েরী ভূক্ত সর্ব মোট ৫৩(তিপান্ন) টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১১ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। ১১ টি ইমো আইডি রিকোভারি করা হয়েছে। ১৮ টি হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার করা হয়েছে। বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তি/ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ২১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। টেলিগ্রাম প্রতারক সনাক্তপূর্বক ০৪(চার)টি মোবাইল, ০৫(পাঁচ)টি মোবাইল সিম, ০১(এক) টি ল্যাপটপ উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে সহায়তা প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে বলেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি, যশোর কর্তৃক আগষ্ট/২০২৫ খ্রিঃ মাসের উদ্ধারঃ

০১। মোবাইল উদ্ধার ৫৩ টি। যাহার অনুমানিক মূল-১০,৩০,০০০/-(দশ লক্ষ ত্রিশ হাজার টাকা)
০২। ইমো আইডি রিকোভারি ০৮ টি
০৩। হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার ২১ টি
০৪। নগদ/বিকাশের টাকা উদ্ধার ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার)
০৫। ভিকটিম উদ্ধার ২১ জন
০৬। টেলিগ্রাম প্রতারক সনাক্তপূর্বক ০৪(চার)টি মোবাইল, ০৫(পাঁচ)টি মোবাইল সিম, ০১(এক)টি ল্যাপটপ উদ্ধার ও ০৩ জন আসামী গ্রেফতার।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট