1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রংপুরে অন্তর্ভুক্তিমূলক নীতিমালা উন্নয়নে সিএসও ও গণমাধ্যমের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রংপুরে অন্তর্ভুক্তিমূলক নীতিমালা উন্নয়নে সিএসও ও গণমাধ্যমের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

লিটন ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

লিটন ইসলাম
খানসামা উপজেলা প্রতিনিধি

রংপুর, ২৭ফেব্রুয়ারি, ২০২৫ খ্রী:

রংপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন “অল টুগেদার নাউ” প্রকল্পের এক বিশেষ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালের কাগজ ও নবপ্রভাত ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের গ্র্যান্ড প্যালেস হোটেলে বৃহস্পতিবার এই সভার আয়োজন করা হয়। এতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি কর্তাব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কে. এম. রেজওয়ানুল হক নুরনবীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহিনুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিচালক শিহাব উদ্দিন, প্রধান মিডিয়া পার্টনার এর “সকালের কাগজ” এর সম্পাদক ও প্রকাশক- মাহফুজার রহমান খন্দকার, নবপ্রভাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াছিন আলী, প্রকল্প ম্যানেজার মোঃ মাসুদ রানা এবং রংপুরের প্রায় ৪০টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ।
সভায় অন্তর্ভুক্তিমূলক নীতিমালার প্রয়োজনীয়তা, হিজড়া, দলিত ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়ন, সরকারি সংস্থার সহযোগিতা, এবং সংগঠনগুলোর কার্যপরিধি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত নবপ্রভাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, “সকলের জন্য উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করা জরুরি। হিজড়া, দলিত ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য কাজ করতে হলে আমাদের সরকার ও সিএসওদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।”
দৈনিক অবজারভার-এর সাংবাদিক লাবনী ইয়াসমিন বলেন, “গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য মিডিয়াকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
এছাড়াও প্রধান মিডিয়া পার্টনারের খন্দকার মাহফুজুর রহমান বলেন, “আমাদের কেউইই জায়গা দেয়না, জায়গা করে নিতে হয়। সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের কল্যাণে সকলে যেমন কাজ করবো তেমনিভাবে সমাজে জায়গা করে নিতে তাদেরই এগিয়ে আসা দরকার”। সমাজসেবা অধিদপ্তরের অফিসার বলেন, “জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো”। “যে কোন ধরণের কল্যাণমূলক কাজের সাথে সমাজসেবা অধিদপ্তর ছিলো, আছে, থাকবে”।
উল্লেখ্য, নবপ্রভাত ফাউন্ডেশন, এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এএসডিবি) ও মিডিয়া পার্টনার সকালের কাগজ যৌথভাবে অল টুগেদার নাউ প্রকল্পটি রংপুর-কুড়িগ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নভেম্বর’২০২৪ থেকে বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট