1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে হাজারীবাগ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী আটক - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজধানীতে হাজারীবাগ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো: ১। ঢাকা লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬) ২। ঢাকা চকবাজার থানা যুবলীগের সক্রিয় কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫) ৩। হাজারীবাগ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯) ৪। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির হোসেন (১৯) ৫। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. বিল্লাল হোসেন (১৯) ৬। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের এর সক্রিয় কর্মী মো. মিলন মৃধা (২৩) ৭।কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আমির হোসেন (১৯) ৮। কামরাঙ্গীরচর খানা যুবলীগের সক্রিয় কর্মী মানিক দাস (৩০) ৯। কামরাঙ্গীরচর থানা যুবলীগের সক্রিয় কর্মী মোঃ – শ্রাবণ আহমেদ ইভান (১৯) ১০। হাজারীবাগ থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) ১১। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮) ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ০৭:৩০ ঘটিকায় হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়ীবাধ রোডের উপর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হাজারীবাগ থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ১১জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট