1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার-২ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার-২

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (শনিবার): গত রাত আনুমানিক ১ টায় রাজধানীর ভাসানটেক এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে স্থানীয় সন্ত্রাসী চক্র ‘বাবলু গ্রুপ’ এর দুইজন সক্রিয় সদস্য মোঃ আমির হামজা ইয়ামিন‌ (২৫) এবং মোঃ তানভীর আহমেদ সবুজ (২৭) ’কে ১টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ৬ রাউন্ড এ্যামোনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে গতরাত আনুমানিক ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া, কয়েতপাড়া ও রুপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার শামীম এর বাসায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। শুটার শামীম গ্রেফতার এড়াতে পারলেও, তার বাসা থেকে ০১ টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড এ্যামোনিশন, নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা, ৩০ লক্ষ টাকার ১ টি চেক এবং ব্যক্তিগত পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট