1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী শাহজাহানপুর থানা পুলিশের কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক-৩ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজধানী শাহজাহানপুর থানা পুলিশের কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার আটক-৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো – ১। মোঃ আরিফ হোসেন (২৫) ২। মোঃ কালু মিয়া (২৫) ৩। আশরাফ হোসেন রবিন (২২)।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত (৩০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় স্বপন হোসেন তাঁর নিজস্ব পালসার মোটরসাইকেলটি শাহজাহানপুরের উত্তরা ব্যাংক গলিতে নবী টাওয়ার সংলগ্ন ডালিম ইলেকট্রিক দোকানের সামনে লক করে রেখেছিলেন। পরবর্তীতে রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় তিনি দেখেন মোটরসাইকেলটি আর সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটি না পাওয়ায় দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি গত (১৮ আগস্ট ২০২৫) শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং মামলা রুজু করা হয়।

পরবর্তীতে মামলা রুজুর পরপরই শাহজাহানপুর থানার একটি চৌকস দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। সোর্সের তথ্যের ভিত্তিতে (১৮ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গুলবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনা স্বীকার করেন।তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও রেলগেটের রহমানিয়া হোটেলের সামনে থেকে মোঃ কালু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে বিকেল ০৫:৩০ ঘটিকায় গুলিস্তান মসজিদ মার্কেটের সামনে থেকে আশরাফ হোসেন রবিনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসরণ করে শাহজাহানপুর থানা পুলিশ নোয়াখালী জেলার সুধারাম থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে (১৯ আগস্ট ২০২৫) রাত ০৩:০৫ ঘটিকায় আশরাফ হোসেন রবিনের গ্রামের বাড়ি থেকে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোরাই মোটরসাইকেল চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের এই সফল অভিযান এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট