1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী হাজারীবাগে অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, একজনের মৃত্যু: পাঁচ আসামি গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী হাজারীবাগে অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, একজনের মৃত্যু: পাঁচ আসামি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার হাজারীবাগে একটি পুরাতন অটোরিকশা বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ রাজু শেখ (২০), ২। মোহাম্মদ ফাহিম (২০), ৩। মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৫), ৪। মোহাম্মদ সুমন গাজী (৩৬) ও ৫। মোহাম্মদ রাসেল (৩৬)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. রওশন আরার মেয়ে মোছাম্মত রুনা আক্তার (৩২) একটি পুরাতন অটোরিকশা ২২ হাজার টাকায় মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রাজু (২০) ও মোহাম্মদ সুমন (৩৬)-এর কাছে বিক্রি করে। তখন নগদ নয় হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা দুই দিনের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত সময়ে বাকি টাকা পরিশোধ না করায় রুনা আক্তার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাদের পাননি। পরবর্তীতে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় কালুনগর বেরিবাঁধ সংলগ্ন ময়লার ডিপোর সামনের রাস্তায় রুনা আক্তারের সঙ্গে আসামি রাজুর সাক্ষাৎ হয়। রুনা পাওনা টাকা দাবি করলে রাজু টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে। এ সময় রুনা ও তার ভাড়াটিয়া হৃদয় (৩০) রাজুর কাছে থাকা দুটি মোবাইল ফোন রেখে দিয়ে বলেন, পাওনা টাকা পরিশোধ করে ফোন ফেরত নিতে। এরপর ১ আগস্ট, ২০২৫ রাত ১টার দিকে গ্রেফতারকৃ পাঁচজনসহ স্থানীয় সাবেক বিজিবি সদস্য আঃ রশিদ, তার ভাই আঃ রহমান, ভাতিজা আঃ রহিমসহ অজ্ঞাতনামা ৫-৬ জন রুনা আক্তারের বাড়িতে প্রবেশ করে। রুনাকে না পেয়ে তারা রুনার ভাই মোঃ লিটন (৩৮) ও মা রওশন আরাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে।

ঘটনার খবর পেয়ে রুনার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা আসামি সাদ্দাম হোসেনকে আটক করে মারপিট করে। আহত লিটন ও রওশন আরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।

থানা সূত্রে আরো জানা যায়, ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ আসামি—মোহাম্মদ রাজু শেখ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ সুমন গাজী ও মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করে।

এ ঘটনায় হাজারবীগ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট