1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "মরহুম আব্দুল হামিদ ফকির ফুটবল টুর্নামেন্ট" এর ফাইনাল খেলা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

রাজৈরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মরহুম আব্দুল হামিদ ফকির ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার।
আজ ২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় মাদারীপুরের পশ্চিম রাজৈর মোড়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মরহুম আব্দুল হামিদ ফকির ফুটবল টুর্নামেন্ট”।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাহফুজুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাজৈর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাসুদ খান, অফিসার ইনচার্জ রাজৈর থানা।
এছাড়া বিএনপি নেতা আবুল হোসেন খান, শেখ জাকির, মহসিন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা হাওলাদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন কলা বাগান একাদশ ও ইতালি ইউনিট একাদশ।
দারুণ প্রতিযোগিতা মূলক এই ফাইনাল খেলায় শেষ পর্যন্ত কলা বাগান একাদশ ৩-২ গোলে জয়ী হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ ও রানার্সআপ দলের খেলোয়াড়দের একটি এলইডি টিভি তুলে দেন।
এছাড়া খেলার মধ্যে কম ফাউল করায় রানার্সআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
উক্ত খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট