1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শারদীয় দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে যশোর জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

শারদীয় দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে যশোর জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা শারদীয় দুর্গা পূজা -২০২৫ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় ইং ২৩/০৯/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকায় পুলিশ সুপারেরর কার্যালয় সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন।

পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন উপলক্ষে সার্বিক আাইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফ করেন। আসন্ন শারদীয় দুর্গা উৎসবে যশোরের আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলায় ৭০৬টি পূজা মন্ডপকে ৪টি সেক্টরে ভাগ করে নিরাপত্তা দেওয়া হবে।

পূজা শুরুর আগের রাত থেকে জেলায় ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি সতন্ত্র টিম, ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোবাইল টিম সক্রিয়ভাবে কাজ করবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথ বাহিনী।

দুর্গা উৎসব উপলক্ষে ইতিমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা করে প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবী ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রুখতে পুলিশের সাইবার ক্রাইমের বিশেষ টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে কোন বিশেষ মহল অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। যেসব মন্দিরে লোকসমাগম বেশি সেগুলোর প্রতি বিশেষ নজরদারি থাকবে। কেউ এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আইনগত ভাবে এটাকে সকলে মিলে প্রতিহত করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার্ , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১,যশোর জেলার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট