1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর দুই দিন পর মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জান্নাতুল আক্তারের (১৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে তার স্বজনেরা। সোমবার (৫ মে) ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত শনিবার (৩ মে) দুপুরে ফুপাত বোনকে নিয়ে গোসল করতে এসে জান্নাতুল আক্তার স্রোতে তলিয়ে যায়। চরকামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন শনাক্ত করে। নিহত জান্নাতুল উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। গত শুক্রবার নদীর পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শনিবার নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ সোমবার ভোরে নৌপুলিশ নদী থেকে উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট