1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শুভ বড়দিন” উপলক্ষে “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

শুভ বড়দিন” উপলক্ষে “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
[২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ]

আজ বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার মহোদয় চার্চ কর্তৃপক্ষের সাথে কুশল বিনিময় করেন, শুভেচ্ছা জানান এবং যীশু খ্রীষ্টের জন্মদিনে দৃষ্টিনন্দন কেক উপহার দেন। এছাড়াও ছোটদের সাথে নিয়ে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার, ফরিদপুর।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে “শুভ বড়দিন” উদযাপন যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার জানান।

এসময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর ও জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট