1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শুরু হয়েছে “জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫” এর টিম রেজিষ্ট্রেশন 📝 - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

শুরু হয়েছে “জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫” এর টিম রেজিষ্ট্রেশন 📝

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে


মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ ২০২৫ ফুটবল টুর্নামেন্ট”। স্থানীয় ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে।
টুর্নামেন্টে প্রতিটি ওয়ার্ড থেকে ১২টি স্থানীয় দল অংশ নিতে পারবে। এছাড়া ঢাকার বাইরে থেকে গেস্ট টিম হিসেবে সর্বোচ্চ ৪টি দল প্রতিটি ওয়ার্ডে খেলার সুযোগ পাবে।
প্রাইজমানি ও পুরস্কার:
প্রতিটি টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১ লক্ষ টাকা।
🥇 চ্যাম্পিয়ন: ৬০,০০০ টাকা
🥈 রানার্স-আপ: ৪০,০০০ টাকা
সর্বমোট ৫৪টি ওয়ার্ডের জন্য ৫৪ লক্ষ টাকা প্রাইজমানি ঘোষণা দিয়েছেন মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। ফলে মোট ১০৮টি দল এই পুরস্কার জেতার সুযোগ পাচ্ছে।
টুর্নামেন্ট সূচি ও নিয়মাবলি:
• রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫
• টুর্নামেন্ট শুরু: ৬ সেপ্টেম্বর ২০২৫
• টুর্নামেন্ট ফরম্যাট: ৬ জন মূল খেলোয়াড় + ৪ জন অতিরিক্ত = মোট ১০ জন
• বয়সসীমা: ১৫–৪৫ বছর

টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮টি ভেন্যুতে (মাঠে), যেখানে স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি মাঠে ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া এই আয়োজনের মূল লক্ষ্য।
বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য:
🌐 dncc-cup.info
📱 facebook.com/JulySmritiDnccCup2025

(এডমিন)

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট