1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সনাতান ধর্মালম্বী শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

সনাতান ধর্মালম্বী শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,,
হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলাই সনাতন ধর্মীয়, রোগ, শোক, ও পাপ
থেকে মুক্তি এবং জগতের কল্যাণ কামনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতান ধর্মালম্বী শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর থেকে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ এলাকায় টাঙ্গন নদীর সতীর ঘাটে এ স্নান শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। এতে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ এবং সাধু সন্ন্যাসীরা অংশ নেয়। স্নানকে কেন্দ্র করে বিভিন্ন পূজা আর্চনা ও কীর্তনেরও আয়োজন করা হয়। স্নান করতে আসা ব্রজেশর রায় জানান, সারা বছরের পাপ মোচনের আশায় নতুন বছরের শুরুতে তারা প্রবাহমান নদীতে স্নান করেন এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এটা প্রতি বাংলা নব বর্ষের শুরুতে তারা করে থাকেন। ভোপাল চন্দ্র জানান, এ পূণ্যস্নানের মাধ্যমে রোগ-শোক থেকে পরিত্রান, পাপ মোচন ও জগতে কল্যাণ কামনা করা হয়।
সতীর ঘাট শশানের সভাপতি সুকুমার জানান, প্রতি বছর তারা এ পূণ্যস্নান উৎসবের আয়োজন করেন। বিভিন্ন এলাকার সনাতন ধর্মের নারী পুরুষ এখানে এসে সমবেত হয় এবং স্নান ও পুজা আর্চনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করেন। স্নান উৎসবকে ঘিড়ে এখানে মেলা বসে। যদিও এবার মেলার আয়োজন নাই। তবে কীর্তনের আয়োজন করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, এটি সনাতন ধর্মালম্বীদের একটি উৎসব। উৎসবে যেন কোন প্রকার বিঘ্ন না ঘটে এজন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট