1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অপরাধ দমনে দৃষ্টান্ত: শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জি এম এমদাদুল হক - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

অপরাধ দমনে দৃষ্টান্ত: শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জি এম এমদাদুল হক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার (খুলনা) :
খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানার ওসি জিএম এমদাদুল হক। খুলনা জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন পুলিশ সুপার মহোদয়।

সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম মূল্যায়নের পর সর্বাধিক সাফল্যের ভিত্তিতে এই সম্মান পান কয়রা থানার ওসি জিএম এমদাদুল হক।

একজন ওসির দায়িত্ব শুধু থানার চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ঘুষ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও সমান গুরুত্বপূর্ণ। কয়রার বর্তমান ওসি সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।

এমদাদুল হক বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপারের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”

স্থানীয়ভাবে তিনি একজন ভদ্র, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে কয়রা থানা বর্তমানে ঘুষ ও দুর্নীতিমুক্ত হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে তিনি কয়রায় দায়িত্ব পালনকালে আরও তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তিনি কয়রা থানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ নিজের দায়িত্ব থেকে ও সকলের প্রচেষ্টায় সফল ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, তিনি বিগত দিনে কয়রা থানায় তদন্ত ওসি হিসাবে দায়িত্ব থাকা অবস্থায় কয়রা সাংবাদিক ফোরাম এর সাথে বৃক্ষ রোপন কর্মসূচীতে সক্রিয় ভাবে অংশ গ্ৰহন করেছিলেন, তিনি বলেছিলেন বৃক্ষ রোপন করো দেশ বাঁচাও, কারন বৃক্ষ আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দান করেন। তিনি পুলিশ অফিসার হিসেবে একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট