1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আওয়ামী লীগ ছেড়ে নেমেছেন বিএনপির প্রচারে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলম - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

আওয়ামী লীগ ছেড়ে নেমেছেন বিএনপির প্রচারে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলম

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার নবদিগন্ত ঃ
বীর চট্টলার সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে ও বর্তমান তিনি আটশার্ট ভাবে নেমে পড়েছেন আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষে প্রচার প্রচারণায়, তিনি ছিলেন এক সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর। ২০১০ সালের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে যোগ দেন বিএনপিতে। রাতারাতি মনোনয়ন বাগিয়ে নিয়ে বিপুল ভোটে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। পাঁচ বছর দাপটের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও।

পরের নির্বাচনে ভোট ডাকাতি শুরু হলে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন মনজুর। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ফিরে যান আওয়ামী লীগে। ভাতিজা দিদারুল আলমকে পাইয়ে দেন সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের টিকিট। শেখ রাসেলের নামে গড়ে তোলেন মিনি স্টেডিয়াম, যার উদ্বোধন করেন সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সরাসরি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শেখ হাসিনাকে অলি-আউলিয়ার সঙ্গেও তুলনা করেছিলেন মনজুর। ২০২৪ সালের ডামি নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ভোট জালিয়াতির বৈধতাও দিয়েছিলেন তিনি।

জুলাই বিপ্লবের পর ফের ডিগবাজি দিতে প্রস্তুতি নিচ্ছেন এম মনজুর আলম। আবার বিএনপিতে ভিড়তে চান চট্টগ্রামের এরশাদখ্যাত সুবিধাবাদী এই রাজনীতিবিদ। শেখ রাসেলের নামে গড়া মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে মোস্তফা হাকিম স্টেডিয়াম নামকরণ করেন ২০২৪ সালের ৫ আগস্ট রাতেই। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর তার স্মরণসভা করে আলোচনায় আসেন তিনি। সবশেষ চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে সপরিবারে নির্বাচনি প্রচারে নেমেছেন মনজুর আলম। নির্বাচনে বিএনপি জয়ী হলে আনুষ্ঠানিকভাবে তিনি আবার বিএনপিতে যোগদান করবেন এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে ফের বিএনপির হয়ে মেয়র পদে নির্বাচন করবেন বলে প্রচার চালাচ্ছেন তার কর্মী-সমর্থকেরা।

গত বৃহস্পতিবার কাট্টলী এলাকায় আসলাম চৌধুরীর পক্ষে নির্বাচনি সভার আয়োজন করেন সাবেক মেয়র মনজুর। এতে যোগ দেন সীতাকুণ্ড ও মহানগর বিএনপির নেতারাও। ওই কর্মসূচিতে অংশ নেওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম জানান, তিনি আমাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা আছে। আমরা সেটাকে কাজে লাগাচ্ছি। এর মানে এই নয় যে, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বা দিচ্ছেন। ধানের শীষের পক্ষে কেউ ভোট চাইতে এলে আমরা তো তাকে নিষেধ করতে পারি না। তবে তার বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই।

এ ব্যাপারে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, রাজনীতিবিদের পাশাপাশি আমি একজন সমাজসেবক। ২০১৫ সালে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও কখনো আওয়ামী লীগে যোগদান করিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা আছে। সে জায়গা থেকেই আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার প্রয়োজন বোধ করছি। সেই দায়বদ্ধতা থেকে প্রচারে নেমেছি। বেগম জিয়ার মৃতুর পর তার নামে মসজিদ-স্কুলসহ তিনটি প্রতিষ্ঠান রেজিস্ট্রি করে দিয়েছি। এসব দেখে অনেকে ভাবছেন আমি ফের বিএনপিতে যোগ দিচ্ছি। কেউ কেউ মেয়র নির্বাচনে অংশ নেওয়ার কথাও বলছেন। কিন্তু সেভাবে এখনো কিছু ভাবিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট