1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কোষ্টগার্ড ও বনবিভাগের অভিযানে কয়রায় আবার ও ৬২ কেজি হরিণের মাংস জব্দ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

কোষ্টগার্ড ও বনবিভাগের অভিযানে কয়রায় আবার ও ৬২ কেজি হরিণের মাংস জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

জি এম জিয়াউল হাসান (জিল্লুর)স্টাফ রিপোর্টার কয়রা খুলনা:

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশন ও আংটিহারা কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে অভিযান চালিয়ে এ সকল মাংস জব্দ করা হয়েছে। তবে হরিণ শিকারীরা অভিযান জানতে পেরে রাতের আধারে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান এবং আরো জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট