1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১, অস্ত্র গুলি উদ্ধার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ সহ গ্রেফতার ১১, অস্ত্র গুলি উদ্ধার

জি এম সপ্না
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ সময় তিন পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আগ্নায়স্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের পুত্র শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার পুত্র রুবেল @ কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর পুত্র সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম, মোঃ রমিজুল হাওলাদারের পুত্র গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মোঃ আহমদ খা এর পুত্র মোঃ আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের পুত্র ইমরানুজ্জামান, নিরালা এলাকার মোঃ আলমগীর হোসেন এর পুত্র ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাক এর পুত্র রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের পুত্র ফজলে রাব্বি রাজন।
উদ্ধারকৃত অস্ত্র হলো তিনটি পিস্তল, একনলা শর্টগান একটি, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল একটি ও একটি চাপাতিসহ কয়েকরাউন্ড গুলি। এছাড়াও সাতটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার ( সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান জানান, রাত ১২টার দিকে তারা তথ্য পায় সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় গাড়িচালক মোঃ আব্দুর রহমান গাজীর বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে। এ সময় তারা ও যৌথবাহিনী মিলে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এ সময় ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, এই অভিযান তিন পুলিশসদস্য সহ আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সকালে সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত জানানো হবে।
সরোজমিনে গিয়ে দেখা যায় বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মানাধীন একতলা ভবন ও পাশ্ববর্তী আরএকটি ভবনে সন্ত্রাসীরা অবস্থান করছিলো। সেখানে বেশ কয়েকটি খাবারের প্যাকেট দেখা যায়। নৌ বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জানান, তাদের অভিযান চালিয়ে ওর ভিতর থেকে এই অস্ত্র গুলা সংগ্রহ করে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট