1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনার কয়রায় লবণ পানির বিরদ্ধে মানববন্ধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

খুলনার কয়রায় লবণ পানির বিরদ্ধে মানববন্ধন

জিল্লুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার:

খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের (নোয়ানী) স্লূইচগেট দিয়ে আমতলা কেওড়া কাটাখালের ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করায় লবনপানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রায় ৪শ’ মানুষ উপস্থিত ছিলেন। শনিবার (৩ মে) বিকেলে ৫ টায় আমতলা কেওড়া কাটা খাল পাড়ে গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে” লবণ পানি তুলতে আসবি মুড়ো ঝাঁটার বাড়ি খাবি”এই স্লোগানে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। লবণ পানির পক্ষে যারা উপকূলের শত্রু তারা” আমার খেলার মাঠ চাই “সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর ” ২০০ বছরের মন্দির রক্ষা করো ” বিভিন্ন ফেষ্টুনি হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার সরদার, মোঃ মফিজুল ইসলাম শিকারী,মোঃ ফিরোজ হোসেন, মোঃ সেলিম শেখ, নিতিশ বৈদ্য,শ্যামপদ রায়, পণিতা ঘোরামি,সুমন মৃধা, গোবিন্দ মিস্ত্রি, মধুসূদন বৈদ্য,মোঃ মেখলেছুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই এলাকায় কৃষির উপর নির্ভরশীল। চলতি বছরে এইখালের পানি দিয়ে আমরা ধান চাষ,তরমুজ চাষ সহ বিভিন্ন ফসল ফলায়ছি। সপ্তাহখানেক আগে খালের ইজারাদার তিনি তার ব্যক্তিগত লোক দিয়ে মহেশ্বরীপুর ইউনিয়নের ( নোয়ানী) সুইচ গেট দিয়ে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করেছেন। লবণ পানি দিয়ে কোন ফসল উৎপাদন করা যায়না। যদি এই খালে লবণ পানি উত্তোলন বন্ধ করা না হয় তাহলে এই এলাকার কোথাও ফসল উৎপাদন করা সম্ভব হবে না। হাজার হাজার বিঘা জমিতে যে ফসল সোনালী হাত ছানি দেয় সেটা বন্ধ হয়ে যাবে। কৃষির উপর নির্ভরশীল মানুষ অতিকষ্টে দিন যাপন করবে,তাই এই এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট