1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

গুইমারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

মোঃ মুবিনুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শুক্রবার (৩০ মে) সূর্যদয়ের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। বাদ আসর গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে এবং গুইমারা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ পারভেজ হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি এসএম মিলন, যুগ্ম সম্পাদক মোঃ সালমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম ও হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল রিফাত প্রমুখ। এই সময় বক্তরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্ম ত্যাগের কথা স্মরণ এবং জীবনী নিয়ে আলোচনা করেন। এ সময় গুইমারা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর উপলক্ষে গুইমারা উপজেলার বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মুসুল্লিদের নিয়ে বিশেষ মোনাজাতও করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গুইমারা উপজেলা কৃষক দলের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়। গুইমারার রামসু বাজার সংলগ্ন খাদ্য গুদাম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনিনারি হাসপাতালের সামনে উপজেলা বিএনপি ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দদের উদ্যেগে বৃক্ষ রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট