1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম সিএমপি হেডকোয়ার্টারে সম্মেলন কক্ষে ৪১ তম ও ৪৩ তম ব্যাচের এএসপি প্রবেশনারদের ব্রিফিং অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

চট্টগ্রাম সিএমপি হেডকোয়ার্টারে সম্মেলন কক্ষে ৪১ তম ও ৪৩ তম ব্যাচের এএসপি প্রবেশনারদের ব্রিফিং অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় বিসিএস (পুলিশ) ৪১তম ও ৪৩ তম ব্যাচের এএসপি প্রবেশনারগণের সিএমপিতে আগমন উপলক্ষে চট্টগ্রাম সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় সিএমপির পক্ষ থেকে আগত এএসপি প্রবেশনারগণকে ফুল দিয়ে বরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।

সভাপতির বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব মোঃ রইছ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিএমপির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগত এএসপি প্রবেশনারগণকে অবহিত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ
আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট