1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চৌহালীতে  ইনসেপশন সভা অনুষ্ঠিত  - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

চৌহালীতে  ইনসেপশন সভা অনুষ্ঠিত 

এম এ সালাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ‘Anticipatory Action RCT Project’ প্রকল্পের উপজেলা ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

GiveDirectly (GD)-এর সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর বাস্তবায়নে পরিচালিত এ গবেষণা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো — বন্যার আগে অর্থ সহায়তা দিলে তা কতটা কার্যকর হয়, আর পরে দিলে কতটা হয়, তার মূল্যায়ন করা।

চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন এ প্রকল্পের কর্ম এলাকা হিসেবে নির্ধারিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, GD প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু শামীম এবং প্রকল্পের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন ফিল্ড অফিসার রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিকেশন অফিসার মোঃ শাফি-উল-কাফি সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হেকমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান,পল্লী উন্নয়ন অফিসার মো, সেলিম হোসেন  এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর,খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, শামিম আহমেদ, উপজেলা কো-অর্ডিনেটর রায়হান আলী,ফিল্ড ফ্যালিটেটর আল ইমরুন ও ফুল পরি প্রমুখ।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর ও চৌহালী উপজেলায় মোট ২৪,০০০ জনের তথ্য সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট