1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন না মঞ্জুর সাবেক পৌর মেয়র বন্যার কারাগারে প্রেরণ। - নব দিগন্ত ২৪
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন না মঞ্জুর সাবেক পৌর মেয়র বন্যার কারাগারে প্রেরণ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা কারাগার থেকে পুলিশ প্রহরায় তাকে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। মামলার শুনানিতে উপস্থিত ছিলেন বিচারক রাজীব কুমার রায়।

জানা গেছে, বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় পুনঃগ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। একইসাথে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব ও প্রকৃতি বিবেচনায় আসামির জামিন প্রার্থনা গ্রহণযোগ্য নয়। তাই তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে যথাযথ প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

আঞ্জুমান আরা বেগম বন্যার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবীরা।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার আশঙ্কায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "ঠাকুরগাঁওয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামিন না মঞ্জুর সাবেক পৌর মেয়র বন্যার কারাগারে প্রেরণ।"

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট