1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা ও সিলগলা। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ঠাকুরগাঁওয়ে বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা ও সিলগলা।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

  স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান,

 ঠাকুরগাঁওয়ের বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেনাবাহিনীসহ প্রশাসন অভিযান চালিয়েছে। এসময় বৈধ কাজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে একটি সিলগলা অন্যটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আমাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং হাজীপাড়া এলাকায় অবস্থিত নিউ সূর্যের হাসি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানাসহ সিলগলা করেন প্রশাসন। 

অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলামসহ   অনেকে উপস্থিত ছিলেন।  আর এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ। 

এসময় প্রশাসনের কর্মকর্তাগণ জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠানে কর্মরতদের নির্দেশে অপরেশনের সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসক না এনে অন্য ডাক্তারকে দিয়ে অ্যানেস্থেসিয়া করিয়ে অপারেশন করাতেন তার প্রমান মিলেছে। এছাড়া বেশ কয়েক বছর ধরে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়াও নোংরা অবস্থায় অপারেশন রুমে অপারেশন করাতো রোগীদের। 

এছাড়া শহরের নিউ সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষ অন্যের প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে আসছে। কোন রকম অনুমোদন ছাড়াই। যা সম্পুর্ন অবৈধ।  তাই ওই প্রতিষ্ঠান সিলগলা করা হয়েছে।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও স্বাস্থ্য বিভাগের অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম জানান, আমাদের হাসপাতাল নামে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজারি টাকা জরিমানা করা হয়েছে। তিন দিন সময় বেধে দেয়া হয়েছে রোগীদের স্থানান্তর করতে। তিনদিন পর প্রতিষ্ঠানটি সিলগলা করা হবে। আর নিউ সূর্যের হাসি ক্লিনিক সিলগলা করা হয়েছে। 

আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীরা যেনো কোন প্রকার হয়রানী ও ক্ষতিগ্রস্ত না হয়। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট