1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনাকে নিষেধ করেছিলাম এতো অত্যাচার-নির্যাতন করবেন না। - নব দিগন্ত ২৪
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনাকে নিষেধ করেছিলাম এতো অত্যাচার-নির্যাতন করবেন না।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমি শেখ হাসিনাকে নিষেধ করেছিলাম— এতো অত্যাচার-নির্যাতন করবেন না। মানুষকে বাঁচতে দিন, চলতে দিন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। কিন্তু তাঁরা সেটা করেননি। এখন তো খুঁজেও পাওয়া যায় না, হাসিনাকে এলা কোথায় পাইল যাই?”

সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন! এত অপকর্মের সঙ্গে সরকার জড়িয়ে পড়েছে যে মসজিদের খতিবও নিরাপদ নন। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা?”

বিএনপির মহাসচিব বলেন, “তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এলে দেশের মানুষ তাকে বরণ করে নেবে, রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যার জন্ম। আমরা কখনো মাথা নত করিনি, করবো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি— গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এবার হিন্দু সম্প্রদায়ের মানুষও বুঝতে পেরেছে, বিএনপি ছাড়া দেশের ভবিষ্যৎ নেই। জনগণ ভোট দিয়ে বিএনপিকেই ক্ষমতায় বসাবে।”

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আগামীকাল সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে। আমরাও করবো, তবে শর্ত আছে— আমাদের সিদ্ধান্ত যদি অন্তর্ভুক্ত করা হয়। বিএনপি কখনো অন্ধভাবে কিছু করে না, জনগণের মতামতই আমাদের পথ দেখায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ বিএনপি সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক মহসিন আলী, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট