1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম

দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার বিকেলে দুমকির মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় তিনি বলেন, “ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান।

সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ১৪/১০/২০২৫ইং

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট