1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রেসক্লাবে গণঅধিকারের নেতার মতবিনিময় সভা। - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রেসক্লাবে গণঅধিকারের নেতার মতবিনিময় সভা।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পাশবর্তী রানীশংকৈল উপজেলা বাসিন্দা মামুনুর রশিদ মামুন। রবিবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাবে ঠাকুরগাঁও-৩ আসনের ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা করেন তিনি। গন অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গন অধিকার পরিষদের যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহ সভাপতি আবুল বাশার বাবুল, সহ সভাপতি আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমূখ। এ সময় ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ছাত্র অধিকার পরিষদের নেতা মামুনুর রশীদ মামুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাও-৩ আসনে গন অধিকার পরিষদের হয়ে নির্বাচন করতে চান এবং মতবিনিময় শেষে শহরের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট