1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে — ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে — ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, ইতোমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে।

সোমবার (২৩ জুন ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত “এয়ার কোয়ালিটি মনিটরিং” শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রশাসক আরও জানান, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে।

এই প্রকল্পটি ভাইটাল স্ট্রাটেজি এর আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থা Nature Conservation Management (NACOM)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে PM2.5 (বায়ুতে থাকা অতি ক্ষুদ্র কণা) এবং NO₂ (নাইট্রোজেন ডাই অক্সাইড) এর মতো দূষণ উপাদানসমূহ পরিমাপ করা হচ্ছে।

বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এসময় তিনি বলেন, “ঢাকাকে একটি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকায় ৩ থেকে ৫ লক্ষ গাছ রোপণ করা হবে এবং প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট সবুজ অঞ্চল গড়ে তোলা হবে।

এছাড়া, লেক ও খালের পাড়ে সবুজায়নের কাজ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান সহ ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালার শেষে ডিএনসিসি প্রশাসক অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট