1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানাধীন আইএফআইসি ব্যাংকের টাকা চুরির ঘটনা টাকা উদ্ধারসহ আটক-৩ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানাধীন আইএফআইসি ব্যাংকের টাকা চুরির ঘটনা টাকা উদ্ধারসহ আটক-৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ প্রেস রিলিজ তারিখ-১১/০৬/২০২৫ জেলা পুলিশ, ঢাকা।

গত ০৯/০৬/২০২৫ খ্রিঃ তারিখে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল এন্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবিস্থত আইএফআইসি ব্যাংক পিএলসি, রুহিতপুর উপশাখার কার্যালয়ের পিছন দিকে অবস্থিত ওয়াশরুমের এ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙ্গে ব্যাংকে বেআইনী অনুপ্রবেশ করে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ভোল্টে রক্ষিত ১৫,৩০,০০০/- (পনের লক্ষ ত্রিশ হাজার) টাকা অজ্ঞাতনামা আসামীরা চুরি করিয়া নিয়ে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার, ঢাকা জেলা জনাব, মোঃ আনিসুজ্জামান, পিপিএম-সেবা, সাধারণ সম্পাদক, বাংলাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন মহোয়ের সার্বিক নির্শেনায় এবং জনাব, মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,ক্রাইম,অপস এন্ড ট্রাফিক (দক্ষিণ) মহোদয়ের এর সরাসরি নেতৃত্বে মোঃ ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই(নিরস্ত্র) টিটুল আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ টিমের সহায়তায় গ্রেফতারকৃত আইএফআইসি ব্যাংক পিএলসি, রুহিতপুর উপশাখার সিকিউরিটি গার্ড আসামী ০১। মোঃ সিয়াম (২১), পিতা- মোঃ নান্নুগাজী, মাতা- রেহেনা, সাং- কল্যান কলস পোঃ খারিজ্জমা, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী, এপি/ সাং- বন্ধ ডাকপাড়া পোঃ কদমতলী, ইউপি- জিনজিরা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, এর কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ডাকপাড়া ভাড়া বাসার ৩য় তলার ফ্ল্যাট হইতে নগদ ৭,৪০,০০০/- (সাত লক্ষ চল্লিশ হাজার) টাকা, গ্রেফতারকৃত ০২ নং আসামী আল আমিন (৩০), পিতা- মৃত মজিদ হাওলাদার, সাং- কল্যান কলস, থানা- গলাচিপা, জেলা- পুটুয়াখালী, এপি/সাং- কেরাণীগঞ্জ মডেল টাউন, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, এর বাসা হইতে ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা এবং মাদারীপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া করিয়া গ্রেফতারকৃত আসামী ০৩। ইমরান শেখ (২৬) পিতা- আক্তার শেখ, মাতা- আকলিমা বেগম, সাং- খামারপাড়া, থানা মাদারীপুর সদর, এর বাসা হইতে ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা, সর্বমোট =১৫,২০,০০০/- (পনের লক্ষ বিশ হাজার) টাকা, ০১ (এক) টি ডিভিআর এর হার্ড ডিক্স, ০১ (এক) টি লোহার শাবল, ০১ (এক) টি চাকু এবং ০১ (এক) টি গ্রেন্ডিং মেশিন উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর- ২০, তারিখ ১০/০৬/২৫, ধারা-৪৫৭/৪৬১/৩৮০/৩৪ পেনাল কোড রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট