1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
তুরাগে পরিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

তুরাগে পরিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর তুরাগ এলাকায় পরিবারিক কলহের জেরে বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীর হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবুল মিয়া (৪৭) ও ২। মোঃ সম্রাট (২০)।

তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় বিথী আক্তার নিখোঁজ হন। ভিকটিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিমের মা মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন উক্ত মৃতদেহ তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি তুরাগ থানায় গিয়ে মৃতদেহের ছবি দেখে তার মেয়ে বিথী আক্তারকে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের মা মনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২:৫০ ঘটিকায় পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমের স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরিবারিক কলহের জেরে ধরে হত্যাকাণ্ড ঘটিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বিজ্ঞ আদালতে ফৌঃ \ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট