1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরির অভিযোগে যুবককে মারধর, ভিডিও ভাইরাল, গ্রেফতার-২ - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরির অভিযোগে যুবককে মারধর, ভিডিও ভাইরাল, গ্রেফতার-২

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ গত ২৩/০৬/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন বিলপল্লী গ্রামস্থ নবীন সংঘ ক্লাবের মাঠে ১। ফেরদৌস ফকির (৫৫),পিতা-মৃত গেন্দু ফকির, ২। আলমাছ (৫০), পিতা মৃত মুনছের আলী, ৩। রাব্বি (১৮), পিতা-আলমাছ, ৪। রকি (২১) পিতা-মুসা, ৫। মেহেদী (২৬), পিতা- অজ্ঞাত, ৬। মুন্না ফকির (৩৫), পিতা মাজেদ ফকির, সর্ব সাং-বিলপল্লি, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাসহ অজ্ঞাতনামা আসামীরা মোঃ মিরাজ (২০), পিতা-মীর আলী, সাং-পুরাতন তুইতাল, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা নামক এক ব্যক্তিকে চুরির অভিযোগ দিয়ে এলোপাথারী মারপিট করে গুরুতর জখম করে এবং নির্যাতনের ভিডিও তাদের মোবাইলের ক্যামেরায় ধারণ করে। বিষয়টি পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । উক্ত ঘটনায় ভিকটিম মোঃ মিরাজ বাদী হয়ে নবাবগঞ্জ থানার মামলা নম্বর ২৮, তারিখ ২৫/০৬/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৩০/৫১১ পেনাল কোড দায়ের করিলে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৫/০৬/২০২৫ খ্রিঃ নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ফেরদৌস ফকির এবং মুন্না ফকিরকে গ্রেফতার করেন। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রেস রিলিজ
তারিখ-২৫/০৬/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট